লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:২৫

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিন। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে, হৃদয় একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে, সোহেল পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে।

সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকান্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে ২৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, একটি রাউটার, ২ টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading