২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে

২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১:১৫

সেপ্টেম্বরে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে এ মাসেই। সে ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে সারাদেশে ৬৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন করে আরও ৫ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। আর চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন। এর মধ্যে ৬০ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন।      
 
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
 
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading