সাকিবকে এবার পাল্টা জবাব দিলেন উপদেষ্টা আসিফ
উত্তরদক্ষিণ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২১:০০
সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত, সেটা চলছে আজও। সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর সোমবার আবার সেটার জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ।
গতকাল (২৮ সেপ্টেম্বর)) সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত, সেটা চলছে আজও। সাকিবের সেই পোস্টের পর আসিফ মাহমুদের স্ট্যাটাস, তারপর সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ।
সোমবার বিকেল পাঁচটার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’
এটুকু লেখার পর আসিফ ইংরেজিতে যোগ করেছেন, ‘ইউ নো হু।’ মানে কথাগুলো কার, সেটা আপনারা সবাই-ই জানেন।
আসিফ মাহমুদ নাম বলেননি, তবে তিনি যে সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন, সেটা তাঁর স্ট্যাটাসের পরের অংশেই স্পষ্ট, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট।’
ইউডি/এবি

