রাজধানীরতে রিকশায় প্রাইভেট কারের ধাক্কা, নিহত রিকশা চালক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৫৫
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রেড ক্রিসেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল গাজিপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার রাতে রিকশায় প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হন আউয়াল।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ইউডি/রেজা

