সংখ্যালঘুদের ওপর হামলার খবর ভুয়া: প্রধান উপদেষ্টা

সংখ্যালঘুদের ওপর হামলার খবর ভুয়া: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৭:০০

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথমত, এগুলো ভুয়া খবর। এসব ভুয়া খবর দিয়ে আপনি চলতে পারবেন না।’
 
তিনি বলেন, ‘বর্তমানে ইন্ডিয়ার অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো সহিংসতা হচ্ছে না। সহিংসতার অভিযোগ ভিত্তিহীন।’
 
সাংবাদিক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন। তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেয়ার প্রসঙ্গও উঠে আসে। 
  
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর গত বছর ড. ইউনূসকে দেশের দায়িত্ব নিতে আহ্বান জানায় তারা।
 
প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন এবং দায়িত্ব নিতে চাননি। কিন্তু আন্দোলনকারীদের ত্যাগ দেখে মত বদলান। তার ভাষায়, ‘আপনারা এত কিছু ত্যাগ করেছেন, তাই আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি।’
 
সাক্ষাৎকারে, জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না? মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের পরিকল্পনা কী? আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কীভাবে ব্যাখ্যা করেন?– এমন বিভিন্ন প্রশ্ন তোলেন মেহেদি হাসান।
 
সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে জেটিও।
 
সূত্র: বাসস

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading