নেশার টাকা না পাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা

নেশার টাকা না পাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৫৫

নেশার টাকা না পেয়ে খুলনায় বাবাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বসুপাড়া বাঁশতলা বরকতিয়া মসজিদের সামনের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবার নাম পিতা লিটন শেখ (৫৫)। অভিযুক্ত সন্তানের আবু বকর লিমন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আবু বকর লিমন (২৮) তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা না পেয়ে তিনি প্রথমে বাবাকে গলায় ফাঁস দেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ড সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তের স্ত্রী চাঁদনীর বিরুদ্ধে।

নিহত লিটন শেখ স্থানীয়ভাবে মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।

পরিশ্রমী ও সাদাসিধে মানুষ হিসেবে এলাকাজুড়ে তার সুনাম ছিল। কিন্তু ছেলের মাদকাসক্তি ও অস্থির আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানসিক ও আর্থিক সংকটে ভুগছিল।
লিটনের স্ত্রী জানান, চার দিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। সেই থেকে ওর মধ্যে হিংস্রতা বেড়ে যায়।

রাতে টাকার জন্য আমার স্বামীকে বঁটি দিয়ে জবাই করে মেরে ফেলেছে।
ঘটনার পর থেকেই লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নেশার টাকার জন্যই লিমন নিজের বাবাকে হত্যা করেছে। ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading