১৪ হাজারের মতো প্রবাসী নাগরিক এনআইডি পেয়েছেন

১৪ হাজারের মতো প্রবাসী নাগরিক এনআইডি পেয়েছেন

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার কার্যক্রমে প্রায় ১৬ হাজারের মতো নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুমোদন হয়েছে। এর মধ্যে প্রায় এনআইডি পেয়েছেন ১৪ হাজার প্রবাসী ভোটার। 

রবিবার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে ১০টি দেশে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশে ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন। আর এদের মধ্যে এনআইডি পেয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।

ভোটার কার্যক্রম চলমান থাকা ১০টি দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ৩৪০ জন, সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে ১ হাজার ৫৭ জন, লন্ডন ও ম্যানচেস্টার ৩ হাজার ৭৯০ জন, কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায় ৩১৯ জন, অস্ট্রেলিয়ায় ১২ জন এবং জাপানে ৫ জন ভোটার হয়েছেন।

এছাড়া বার্মিংহাম ও এখনও কানাডায় কার্যক্রম চলমান থাকলেও কেউ ভোটার হওয়ার অনুমোদন পাননি বলে ইসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading