চীনে আঘাত হানল টাইফুন ‘মাতমো’

চীনে আঘাত হানল টাইফুন ‘মাতমো’

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৫৫

চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন ‘মাতমো’ আঘাত হেনেছে। রবিবার (৫ অক্টোবর) প্রদেশটিতে এই টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। শক্তিশালী এই ঝড়ের আঘাতে জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টাইফুনটি গুয়াংডংয়ের সুয়েন উপকূলের আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার। খবর রয়টার্সের।

এদিকে গত বুধবার থেকে চীনে ৮ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু টাইফুন ‘মাতমো’ এসে সেই পরিকল্পনায় বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে।

টাইফুনের কারণে গতকাল শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশে ফেরি সেবা বন্ধ করা হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করে। এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছিল। পূর্বসতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

গত সপ্তাহে এই টাইফুন ‘মাতমো’র প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়েছিল। এরপর এটি চীনের দিকে অগ্রসর হয়। গতকাল শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয় এবং গুয়াংডংয়ের দিকে এগোতে থাকে।

উপকূলে আঘাত হানার ফলে ঘূর্ণিঝড়টি এখন শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading