সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৪০

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সাংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের হাত ধরেই বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading