আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:৩০

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। এর আগে ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। এরপরে আগুনের লেলিহান বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট যোগ দেয়। পরে বেলা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আগুনে সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading