ইন্ডিয়ার ভিসা নিয়ে সুখবর দিলেন বিক্রম মিশ্রি

ইন্ডিয়ার ভিসা নিয়ে সুখবর দিলেন বিক্রম মিশ্রি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:০৫

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিয়েছে ইন্ডিয়া। ভিসা ইস্যুর হার বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ—ডিকাব’-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা থেকে এ তথ্য জানা গেছে।

ইন্ডিয়ার পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই এবং আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, এখন সেই স্তরে নেই। কিন্তু আজও বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যেকোনো জায়গায় আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে একটি।

বিক্রম মিশ্রি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি সামনের দিকে তাকানো, পেছনে তাকানো নয়। কিন্তু এটা সত্য যে ৫ আগস্টের ঘটনা ঘিরে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা দেয়ার জন্য আমাদের প্রয়োজনীয় লোকসংখ্যা পুনর্বিন্যাস করতে হয়েছে। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আগামী দিনেও এই কার্যক্রম বাড়বে।’

ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল ইন্ডিয়া সফরে রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading