শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এলো আমেরিকার যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এলো আমেরিকার যুদ্ধজাহাজ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১:

তিন দিনের শুভেচ্ছা সফরে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।

বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের অভ্যর্থনা জানায়। এ সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, এই সফর দুই দেশের নৌ সদস্যদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা পেশাগত উৎকর্ষ ও আধুনিক নৌপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সফরকালে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

২০২২ সালেও আমেরিকা নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে ফিৎসজেরাল্ড।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading