২২১ রানে শেষ বাংলাদেশের ইনিংস

২২১ রানে শেষ বাংলাদেশের ইনিংস

উত্তরদক্ষিণ। বুধবার (৮ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:০০

টস জিতে আবু ধাবিতে শুরুতে ব্যাটিং নিয়েও বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২২১ রানেই অলআউট হয়ে গেছে!

অথচ ৫৩ রানে তিন উইকেট হারানোর পর হৃদয়-মিরাজের ১০১ রানের জুটি আড়াইশর বেশি স্কোর করার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু হৃদয়-মিরাজ আউট হতেই ৩ উইকেটে ১৫৪ রান থেকে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যার পেছনে দায়ী রশিদ খানের ঘূর্ণি ও ওমরজাইর নিয়ন্ত্রিত পেস বোলিং।

৩৮ রানে তিনটি উইকেট নেন রশিদ খান। ৪০ রানে ৩টি নেন ওমরজাইও। ৫৫ রানে দুটি নিয়েছেন এএম গজনফর। একটি নিয়েছেন নানগেলিয়া খারোটে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২২১/১০ (তাসকিন ৪*; তানজিদ ১০, শান্ত ২, সাইফ ২৬, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, নুরুল ৭, হাসান ৫, তানজিম ১৭, তানভীর ১১)

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading