পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের

পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:২৫

পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বারবিডা, এফবিসিসিআইসহ ১৪ টি ব্যবসায়িক ফোরামের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসায়ীরা ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিতে বিশেষ ফান্ড গঠনের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্থ ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে কমিটির সময় বাড়ানো ও রফতানি শিল্পে ব্যাংকিং সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এসময় এসএমইতে চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন গভর্নর। তিনি বলেন, পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণ করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading