মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৫০

মারা গেছেন হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। বিবিসির প্রতিবেদনে জানা যায় শনিবার (১১ অক্টোবর) আমেরিকার ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি র‍্যাথ।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া এই কিংবদন্তি অভিনেত্রী ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান তিনি।

সেই ‘অ্যানি হল’ ছবির জন্যই ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে।

অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন।

ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলারলিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading