ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাকে সংকুচিত করেছিল: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাকে সংকুচিত করেছিল: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৪০

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক বলেছেন, আমরা চাই মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরি হবে। বিজ্ঞ আলেম তৈরি হবে যারা জাতিকে সঠিক পথ দেখাবে। জাগতিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এক‌ই সাথে পরকালের জবাবদিহিতার কথাও স্মরণ রাখতে হবে। আমাদের এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন তাদেরকেই করতে হবে।

শনিবার (১১ অক্টোবর) সকালে ফেনী ফালাহীয়া কামিল মাদ্রাসা মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নুরুল হক বলেন, বিগত সময়ে আলেম ওলামাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছিল। মাদ্রাসা শিক্ষাকে টার্গেট করেছিল। কারন এখানে সৎ, দক্ষ, যোগ্য আমানতদার একদল মানুষ তৈরি হয়।
 
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারন করব। প্রতিটি গ্ৰামে মাদ্রাসা গড়ে তোলা হবে। রুটিন মাফিক জীবন গড়তে হবে। আমরা দেশের বাইরে মাদ্রাসা প্রতিষ্ঠা করব। ওখানে পরীক্ষা কেন্দ্র থাকবে। পিটিআইর আদলে ইপিটিআই হবে। কারণ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
 
অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে ফালাহিল মুসলিমুনের সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ। আরও বক্তব্য রাখেন মুফতি আবদুল হান্নান।
 
মুফতি আবদুল হান্নান বলেন, এখানে মহিলা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র ক্যাম্পাস হবে ও শিগগিরই ফালাহিয়া মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ছাত্র শিক্ষকদের কাছে আমানত। নিজের সন্তান মনে করে শিক্ষা দিবেন। ভাল কাজে প্রতিযোগিতা করতে আল্লাহ বলেছেন।
  
অধ্যাপক আবু ইউসুফ বলেন, তোমাদেরকে মানবিক মানুষ হতে হবে। আবরারকে যারা হত্যা করেছে তাদের মতো দানব এদেশে আর কখনো সৃষ্টি হতে দেয়া হবে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading