চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে প্রদর্শন

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে প্রদর্শন

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পর গণনাও এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হবে।

৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশে ডিজিটাল স্ক্রিন যোগ করেছে নতুন মাত্রা। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোট পর্যবেক্ষণ করতে পারছে স্ক্রিনের মাধ্যমে। অনেক শিক্ষার্থী ভোট দেওয়ার পর বন্ধুদের ভোট প্রদান দেখছেন। চবি উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো ভোটকেন্দ্র ও আশপাশ এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন, ভোটগ্রহণ হচ্ছে ৫টি অনুষদে, ১৫টি কেন্দ্র ও ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে। ভোটগ্রহণ ব্যালট পেপারে, গণনা ওএমআর মেশিনে হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading