সুপ্রিম কোর্ট খুল‌ছে রবিবার

সুপ্রিম কোর্ট খুল‌ছে রবিবার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৪৫

অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (১৯ অক্টোবর) খুল‌ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ১৯ অক্টোবর।

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্যও বলা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading