চবি ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

চবি ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ২৩:২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়াদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন চাকসু নির্বাচনে এজিএস পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সহসভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসেন চৌধুরী ও আবু শাহদাত মোহাম্মদ আদিলকে প্রাথমিক সদস্য পদ থেকে এবং ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‌‘আব্দুল্লাহ আল মামুন আমাদের সদস্য ছিলেন। কিন্তু তিনি চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। বাকি তিনজন আগের কমিটিতে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তাদেরকে বহিষ্কারাদেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading