রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না: হাসনাত

রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না: হাসনাত

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৪৫

রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজে পাওয়া যায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেদিনের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি ছবি পাশাপাশি যুক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো- এই ছবিতে যা দেখা যাচ্ছে।

ছবিতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণের পর ড.মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ ও উমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে। আর তার নিচের ছবিটি শুক্রবারের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর হলেও এনসিপি অনুষ্ঠানে যোগ দেয়নি এবং স্বাক্ষর করেনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading