৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:০০

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কশিমনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের ২২৫ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
  
এ ক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি জানতে পারবেন। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading