‘ব্রহ্মসের নাম শুনেই অনেকে উদ্বিগ্ন’, পাকিস্তানকে খোঁচা মোদির

‘ব্রহ্মসের নাম শুনেই অনেকে উদ্বিগ্ন’, পাকিস্তানকে খোঁচা মোদির

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৫৫

পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রহ্মস অনেক দেশই কিনতে করতে চাইছে বলে জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দীপাবলি উপলক্ষে গোয়ায় আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের বহু দেশ এই ব্রহ্মস মিসাইল কিনতে চাইছে আমাদের থেকে। অপারেশন সিঁদুরের সময় আমাদের ব্রহ্মস এবং আকাশ মিসাইলের কর্মক্ষমতা গোটা বিশ্ব দেখেছে।

এসময় পাকিস্তানকে খোঁচা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘ব্রহ্মস নামটি এতটাই বিখ্যাত যে এটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা ভাবতে থাকে যে ব্রহ্মস আসছে কিনা।’

ইন্ডিয়াকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রফতানিকার দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে মোদি বলেন, ২০১৪ সাল থেকে আমাদের শিপইয়ার্ডগুলো ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি করেছে।

ইন্ডিয়ান নৌবাহিনী বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেন মোদি। একাধিক দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইন্ডিয়া বিশ্বের যেকোনো প্রান্তে মানবিক সহায়তা দিতে পারে।

প্রতি বছরের মতো এ বছরও ইন্ডিয়ার সশস্ত্রবাহিনীর সঙ্গে দীপাবলি পালন করছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। এ বছরের দীপাবলির সকালের সময়টা ইন্ডিয়ান নৌবাহিনীর সঙ্গে কাটাতে রবিবার রাতেই তিনি গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে যান।

এ প্রসঙ্গে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্তে কাটানো গতকালের রাতটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার মধ্যে যে অপরিসীম শক্তি ও উৎসাহ দেখেছি তা ছিল খুবই অসাধারণ। রাতে আপনারা দেশাত্মবোধক গানে অপারেশন সিঁদুরের যে বর্ণনা তুলে ধরেছেন এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা মতো নয়।’

এর আগে শনিবার (১৮ অক্টোবর) উত্তর প্রদেশের লখনউতে ‘আত্মনির্ভর ইন্ডিয়া’ মিশনের অধীনে ব্রহ্মস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দিয়ে বলেন,অপারেশন সিন্দুরে যা ঘটেছিল তা কেবল একটি ট্রেলার ছিল। কিন্তু সেই ট্রেলারটিই পাকিস্তানকে বুঝতে সাহায্য করেছিল যে ইন্ডিয়া যদি এটির জন্ম দিতে পারে তাহলে তারা আর কী করতে পারে।

তিনি বলেন, ব্রহ্মস কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং ইন্ডিয়ার ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক। গতি, নির্ভুলতা এবং শক্তির এই সমন্বয় ব্রহ্মোসকে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি করে তুলেছে। ব্রহ্মস ইন্ডিয়ান সেনাবাহিনীর মেরুদণ্ড হয়ে উঠেছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইন্ডিয়ায় আত্মবিশ্বাসী যে আমাদের প্রতিপক্ষরা আর ব্রাহ্মস থেকে পালাতে পারবে না। পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading