নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন ঢাকা থে‌কেই

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন ঢাকা থে‌কেই

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৩০

নেদারল্যান্ডসের শেনজেন ভিসা আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। নেদারল্যান্ডস দূতাবাস আগামী ২ নভেম্বর থেকে স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা আবেদন নেওয়া শুরু করবে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। বার্তায় আরও বলা হয়, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।

প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা ক‌রে‌ছে দূতাবাস।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading