মুখে কালো কাপড় বেঁধে দুপুরে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা

মুখে কালো কাপড় বেঁধে দুপুরে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:৫৫

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

এদিকে আমরণ অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত অন্তত ৬ জন শিক্ষক। তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান মঙ্গলবার সকালে এই তথ্য জানান।

চলমান আন্দোলনে দিন দিন কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার দেলাওয়ার হোসেন আজীজি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।

এর আগে তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক-কর্মচারীরা। সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান।

ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। বর্তমানে আমরণ অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading