রোনালদোর ছেলে প্রথমবার ডাক পেলেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে

রোনালদোর ছেলে প্রথমবার ডাক পেলেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:৩০

ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেয়েছেন ।

বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন পর্তুগিজ তারকা । তার ১৫ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। পর্তুগালের বয়সভিত্তিক দলটি তুরস্কে ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে খেলবে।

এই যুব টুর্নামেন্টে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল। টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

রোনালদো জুনিয়র এর আগে গত মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে অভিষেক করেছিলেন। এবার অনূর্ধ্ব–১৬ দলে ডাক পাওয়ায় সেটা তাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। যেটা ভবিষ্যতে বাবার সঙ্গে এক মাঠে খেলার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে। 

রোনালদো জুনিয়র ইতালির জুভেন্টাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে খেলেছেন। দুই ক্লাবেই খেলেছেন তার বাবা। 

ক্রিস্টিয়ানো রোনালদো সিনিয়র ২০০১ সালে অনূর্ধ্ব–১৫ দলের হয়ে প্রথম মাঠে নামেন। এরপর থেকে তিনি জাতীয় দলের হয়ে রেকর্ড ২২৩ ম্যাচে ১৪৩ গোল করেছেন-পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading