কাশফুলের মাঝে নিজেকে মেলে ধরলেন বুবলী

কাশফুলের মাঝে নিজেকে মেলে ধরলেন বুবলী

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী কিছুদিন আগে ছেলে ও শাকিব খানের সঙ্গে আমেরিকায় বেড়াতে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন। বর্তমানে এই চিত্রনায়িকা দেশেই রয়েছেন। প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরেছেন। সেটি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুবলী আবারও ভক্তদের মন জয় করেছেন কাশফুলের শুভ্রতার মাঝে ধারণ করা কিছু ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করে। এই অভিনেত্রীর ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’

নায়িকার এই মনোমুগ্ধকর উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে বুবলীর রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading