শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে বিচারকাজ শেষ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:৪৫
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শেষ হয়েছে।
ইউডি/রেজা

