কমলাপুরে ভাইরাল সেই যুবকের চাকুটি উদ্ধার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:০৫
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাকু দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারের (৩৫) হাতে থাকা চাকুটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) চাকুটি উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, চাকু হাতে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া স্বীকারোক্তি ও তথ্যমতে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দর সংলগ্ন কাওলা রেলগেট এলাকা থেকে গামছায় পেঁচানো অবস্থায় চাকুটি উদ্ধার করা হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে গত ১৫ অক্টোবর প্রকাশ্যে চাকু হাতে ওই যুবকের কাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
ইউডি/এআর

