ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:১০

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৯ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ফলে আজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৪০৪ একিউআই স্কোর শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ার দুই শহর দিল্লি, স্কোর ৩০৮। তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিন, যার স্কোর ১৮০। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ার কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading