৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মির্জাগঞ্জে বিএনপির  জনসভা 

৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মির্জাগঞ্জে বিএনপির  জনসভা 

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:৫০

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মির্জাগঞ্জ উপজেলার ৫ ও ৬ নং ইউনিয়নের বিএনপির আয়োজনে এক জনসভার আয়োজন করা হয়।

আজ শনিবার (২৫ অক্টোবর) মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়নে এই জনসভা অনুষ্ঠিত হয়। 

উক্ত জনসভার সভাপতিত্ব করেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী  সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু। সঞ্চালনায় ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মুন্সি ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু শিকদার। 

উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব স্নেহাংশু সরকার কুট্টি । বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার সাবেক মেয়র ও জেলা বিএনপি সাবেক সদস্য জনাব মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাবেক সদস্য, জনাব জাফরুজ্জামান খোকন, জনাব নাসির খন্দকার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি, মনিরুজ্জামান লিটন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ১ নং সদস্য, আশরাফুর রহমান বিপ্লব, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন  সম্পাদক, এনায়েত হোসেন মোহন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন সহ পটুয়াখালী জেলার বিএনপির অনন্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি কুট্টি  সরকার বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দল থেকে তিনি মনোনয়ন পেলে অত্র অঞ্চলের রাস্তা-ঘাট, স্কুল মাদ্রাসা নির্মাণ, বেকারত্ব দূরীকরণ ও সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এছাড়াও সভার আরো উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র ১ নং সদস্য মোবারক আলী মুন্সি, আনোয়ার শিকদার, গোলাম ফারুক মুন্সী, আলমগীর মোক্তার, আলমগীর হোসেন, সিদ্দিক হাওলাদার, হানিফ মুন্সি, নজরুল হাওলাদার,নির্বাহী সদস্য, জনি মুন্সী, ৬ নং ইউনিয়ন বিএনপির সভাপতি টুকু মিয়া, ৫নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি লতিফ মৃধা, আবুল মাস্টার, বাবুল, ১ নং সদস্য আব্দুর রাজ্জাক, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির যুবদলের যুগ্ন আহবায়ক নাসির হাওলাদার, বাবুল মুন্সি, সুজন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, খোকন শিকদার, সদস্য সচিব, ইলিয়াস হোসেন, মেহেদী হাসান মুন্সি, মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজিব হোসেন রাজু, মোহাম্মদ নাঈম, আতিকুল্লাহ সোহাগ, ইব্রাহিম হোসেন, শামীম হাওলাদার, কলেজ ছাত্রদলের, তাওহীদ ইসলাম, রাকিব হাওলাদার সহ   মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।

ইউডি/এআর/মেহেদী

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading