আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী। তারা নগরীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। তারা ঢাকার বাইরে থেকে এসে অবস্থান করে এসব মিছিলে অংশ নেয়। সকাল ও বিকেলে আবার কখনো রাতে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তায় হঠাৎ মিছিল বের করে। এরপর দৌড়ে দৌড়ে মিছিল করে পালিয়ে যায়।

সম্প্রতি মতিঝিল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ১৩৪ জন আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে মতিঝিলে মিছিল করার সময় দুজনকে ধরে গণধোলাই দেয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading