পটুয়াখালীতে জাটকা শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে জাটকা শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৪৮

শুক্রবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।

এ সময় ১০ ইঞ্চির ছোট সব জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে এক বছর থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন জেলেরা।
জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলানো হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম রলেন, জাটকা শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা সফল করতে অভিযান চলবে। তবে এ সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading