আগামী দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

আগামী দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

উত্তরদক্ষিণ। শনিবার (০১ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:৩০

আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। এরপর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে আলোচনা শুরু হয় নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে।

গুঞ্জন ছিল টেস্ট অধিনায়ক হতে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে টাইগারদের লাল বলের নেতৃত্ব থাকছে শান্তর কাঁধেই। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

টেস্টের অধিনায়কত্ব ফের শান্তকে দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।’

নতুন করে টেস্টের অধিনায়কত্ব বেশ খুশি শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

তিনি আর বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

২০২৩ সালে মুমিনুল হকের পর টেস্ট দলের অধিনায়কত্ব পান শান্ত। এখন পর্যন্ত ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading