ভোরবেলায় পাখিমারা বাজারে হাসনাত আবদুল্লাহ, উচ্ছ্বসিত স্থানীয়রা

ভোরবেলায় পাখিমারা বাজারে হাসনাত আবদুল্লাহ, উচ্ছ্বসিত স্থানীয়রা

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:২৫

পটুয়াখালী কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে ভোরবেলায় উৎসবের আমেজ বইছিল। কারণ সেখানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তাকে কাছে পেয়ে কৃষক ও স্থানীয় মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

রবিবার (২ নভেম্বর) সকালবেলা ভালোবাসার প্রতীক হিসেবে তাকে তরতাজা সদ্য ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় কৃষকরা। নেতাকে ঘিরে মুহূর্তেই বাজারে ভিড় জমে যায়। কেউ সেলফি তোলায় ব্যস্ত, কেউ আবার নিজের সমস্যার কথা তুলে ধরেন।

হাসনাত আব্দুল্লাহ মনোযোগ সহকারে কৃষকদের কথা শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, কৃষকরা এই দেশের প্রাণ। আপনাদের পরিশ্রমে দেশ বাঁচে, দেশ এগিয়ে যায়। আপনাদের সমস্যা সমাধান ও কল্যাণে আমরা সবসময় পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন— এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।

এছাড়া জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ, পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন, মাঠ পর্যায়ের নানা সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন। কৃষকেরা জানান, এমন ভোরবেলায় নেতাকে সরাসরি পাশে পেয়ে তারা অনুপ্রাণিত ও আশাবাদী। পরে হাসনাত আব্দুল্লাহ স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করে ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন। এর আগে তিনি শনিবার রাতে কুয়াকাটায় অবস্থান করেন এবং পটুয়াখালার সাংগঠনিক সফর সম্পন্ন করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading