তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১০:০০

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও’ডোনেল যখন জানতে চান, তিনি কি তৃতীয় দফায় প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা, তখন ট্রাম্প বলেন, আমি এটা নিয়ে একদমই ভাবি না। তবে বলতে পারি, অনেকেই চায় আমি আবারও প্রার্থী হই।

উপস্থাপক পরবর্তীতে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য উত্তরসূরিদের বিষয়ে জানতে চান, ট্রাম্প বলেন, আমি দুজনকেই পছন্দ করি। আসলে আমি অনেককেই পছন্দ করি। আমাদের দলে অসাধারণ একটি টিম আছে—একটা চমৎকার বেঞ্চ। চাইলে দুজনকেও একসঙ্গে প্রার্থী করা যায়। তাই এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। এটা অনেক আগে হয়ে যায়।

উল্লেখ্য, আমেরিকার সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে পারেন না।

সূত্র: আনাদোলু

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading