পুঁজিবাজার: ৫ লাখের কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ

পুঁজিবাজার: ৫ লাখের কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:১৫

পুঁজিবাজারের ‘সেকেন্ডারি বাজারে’ বিনিয়োগে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও ৫ লাখ টাকার বিনিয়োগ না থাকলে ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধা মিলবে না—এমন বিধান রেখে মার্জিন নীতিমালার গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হওয়ার ঘোষণা দিয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা—বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা বিধিমালায় বলা হয়, “এক বছর গড়ে কমপক্ষে পাঁচ লাখ টাকার বিনিয়োগ না থাকলে কোনো গ্রাহকের হিসাবে মার্জিন অর্থায়ন করা যাবে না।”

এছাড়া মার্জিন অর্থায়নের পর মার্জিন অর্থায়নযোগ্য সিকিউরিটি ছাড়া অন্য কিছু সংরক্ষণ করা যাবে না বলেও বিধিমালায় বলা হয়েছে।

এ বিষয়ে টাক্সফোর্সের দেওয়া সুপারিশে ছয় মাসের অভিজ্ঞতা এবং ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধা না দেওয়ার পরামর্শ ছিল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading