এনবিআরে তৃতীয় ‘মিট দ্যা বিজনেস’ রবিবার

এনবিআরে তৃতীয় ‘মিট দ্যা বিজনেস’ রবিবার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১০:০০

কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিতভাবে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় ‘বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল’ সংক্রান্ত ‘মিট দ্যা বিজনেস’ এর তৃতীয় পর্বের সভা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতি (বিটিএমএ) এর প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।

সভা অনুষ্ঠিত হবে এনবিআরের মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং: ৩০১) এ। এনবিআরের সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানের আয়োজন করবে সংস্থাটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading