১৩ নভেম্বর আ.লীগের ‘লকডাউন’, যা বললেন আসিফ মাহমুদ

১৩ নভেম্বর আ.লীগের ‘লকডাউন’, যা বললেন আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৩৫

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলমান বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা। এজন্যই ফ্যাসিবাদী শক্তি ওইদিন লকডাউন ডেকেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তারা লুটপাটে ব্যস্ত থাকায় ১৯৭৫ ও ২০২৪ এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। প্রধান উপদেষ্টা যেখানে সফরে যান না কেনো সার্কের কথা বলেন। এটাকে কাজে লাগাতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ের রাজনীতি প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ। কিন্তু কেউ এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি-আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি।

তার ভাষায়, ‘আমাদের পররাষ্ট্রনীতি—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। অথচ দেখা যাচ্ছে আমাদের কোনো বন্ধুই নেই’।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুব উপদেষ্টা বলেন, আমরা চিন্তা করি নির্বাচন করব নাকি করব না। কারণ টাকা ছাড়া কেউ তো ভোট দেবে না। অনেকে জোহরান মামদানির কথা বলেন। সেটা ব্যতিক্রম নিদর্শন। বাংলাদেশে ৩০০ আসনে এমন ব্যতিক্রম সম্ভব হবে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading