বিসিবির তদন্ত কমিটি নিয়ে সংশয় তামিমের

বিসিবির তদন্ত কমিটি নিয়ে সংশয় তামিমের

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫৪

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিদ্ধংসী অভিযোগের পর নড়েচড়ে বসেছে দেশের ক্রীড়াঙ্গন। সাবেক এই তারকা ক্রিকেটারের আনা যৌন নিপীরনের অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারা ইস্যুতে প্রথম থেকেই বেশ সোচ্চার ছিলেন তামিম ইকবাল। এবারে জাতীয় দলের সাবেক এই ওপেনার প্রশ্ন তুললেন বোর্ডের গড়া তদন্ত কমিটি নিয়ে। সন্দেহের কাঠগরায় দাড় করালেন সেই তদন্ত কমিটিকে।

ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে তামিম লেখেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারী পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

‘গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’

সেই পোস্টে তামিম আরও লেখেন, ‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌ*ন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব।’

‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সঙ্কোচে মুখ খুলতে পারছেন না, তাদেরকে বলছি, ‘ইটস নেভার ঠু লেট।’ আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।’

‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি- ক্রিকেট ফর অল। আমার মনে হয়, এর আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা।’

‘আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading