বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৫২

বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট (মেয়াদ উত্তীর্ণের তারিখ) থাকা জরুরি।’

কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?

সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কল খান্না প্রশ্ন রাখেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি ‘রিনিউয়াল’ বা নবায়নের সুযোগ থাকা জরুরি?

এই প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং স্বয়ং টুইঙ্কল খান্না দ্বিমত পোষণ করলেও, কাজল একমত হন যে, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরও বেশি জরুরি।

টুইঙ্কল খান্না মজা করে যখন বলেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।’

তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দু’জনের কাউকেই কখনও ভুগতে হবে না।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading