রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৯

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার মিঠু (৩০) ও নাওগাঁর সাবিহা (৫৬)।

শুক্রবার দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে হাসপাতালে মিঠুকে ভর্তি করেন তার স্বজনরা। সে পাঁচ দিনের জ্বরে ভুগছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সাবিহা। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একইদিন সকালে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তবে তাদের দুজনের কোনো ভ্রমণের ইতিহাস নেই।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজন শিশু, ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ মাস বয়সী মাবিয়া নামের এক শিশুর মৃত্যু হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading