২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৮

বিকল্প রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে ২৯ নভেম্বর জাতীয় কনভেনশন আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মুক্তি ভবনে মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

এ সময় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বিকল্প রাজনৈতিক শক্তির প্রস্তাবনা তুলে ধরেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।

দেড় বছর পর গণ-অভ্যুত্থানের বেহাত হতে চলেছে অভিযোগ করে বজলুর রশিদ ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, লুট ও সম্পদ পাচারের বিচার তরান্বিত করার দাবি জানান।

সব শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে প্রণীত রুপরেখা থেকে আগামী দিনের রাজনৈতিক মুক্তি সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading