কাপ্তাইয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা

কাপ্তাইয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

রাঙ্গামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রভাষক বাচিক শিল্পী তামান্না ইসলাম, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
সভায় বিষয়ের উপর বক্তব্য দেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও সাইফুল ইসলাম সাইফ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদের ভয় করে। তবে দেশ বদলাতে হলে, পরিবর্তন করতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

আলোচনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। সভার আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading