ভূমিকম্পে শোক প্রকাশ করে যা বললেন জামায়াত আমির

ভূমিকম্পে শোক প্রকাশ করে যা বললেন জামায়াত আমির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ২২:০০

আকস্মিক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ভূমিকম্পে এরই মধ্যে দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে প্রায় দুইশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের ধৈর্য ও সহনশীলতা দিন।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে জামায়াত আমির বলেন, বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব। জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগের পরিস্থিতি অতিক্রম করবেন, ইনশাআল্লাহ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading