ভূমিকম্পে আহত: ঢাকার পঙ্গু হাসপাতালে রোগীর চাপ

ভূমিকম্পে আহত: ঢাকার পঙ্গু হাসপাতালে রোগীর চাপ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ২৩:২০

ভূমিকম্পের পর রাজধানীসহ দেশের নানা প্রান্তে হাসপাতালে বেড়েছে আহত রোগীর ভিড়। আতঙ্কে দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি আর নিরাপদ স্থানে ছুটতে গিয়ে অনেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ঢাকার পঙ্গু হাসপাতালে বেড়েছে রোগীর চাপ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। এরপর বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর আসতে থাকে। কোথাও কোথাও হেলে পড়েছে ভবন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়তে থাকে আহতদের ভিড়, আহাজারি আর দীর্ঘ লাইন। জীবন বাঁচানোর চেষ্টায় চিকিৎসক-নার্সদের দৌড়ঝাঁপে হাসপাতালের জরুরি বিভাগ যেন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র।

সরেজমিনে দেখা যায়, কারও হাতে ব্যান্ডেজ, কারও আবার পায়ে। কেউ ব্যথায় কাতরাতে কাতরাতে পৌঁছেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। ভূমিকম্পের সময় আতঙ্কে ছুটাছুটি, ভয় পেয়ে লাফ দেয়া বা পদদলিত হয়ে আহত প্রতিটি মুখেই যেন একই গল্প, একই অভিজ্ঞতা।

পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প যতটা না ঝাঁকুনি দিয়ে ধ্বংস করেছে, তার চেয়ে মানুষের মধ্যে সৃষ্টি করেছে আতঙ্ক। ফলে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে ছুটতে গিয়েই আহত হয়েছেন বেশি রভাগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে রাজধানীর বাইরের রোগীও। শুক্রবার রাত ১০টা পর্যন্ত পঙ্গুতেই চিকিৎসা নিয়েছেন ১২০ জন, ভর্তি ১৯ জন।

শুধু পঙ্গু হাসপাতাল নয়, এমন চিত্র দেশের বিভিন্ন হাসপাতালেরও। ভূমিকম্প শুধু মানুষের মধ্যে আতঙ্কই সৃষ্টি করেনি, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোর জন্যও দিয়েছে সতর্কবার্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading