ভূমিকম্পে নিহতদের প্রত্যেক পরিবার পাচ্ছে ২৫ হাজার টাকা

ভূমিকম্পে নিহতদের প্রত্যেক পরিবার পাচ্ছে ২৫ হাজার টাকা

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:০০

শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১৫ হাজার করে টাকা দিতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষনিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নাম্বার ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।’

‘ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদি ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়। ঢাকা জেলায় বিশেষ করে ঢাকা শহরে ০৪ জন নিহত ও ৫৯ জন আহত , নারায়নঞ্জ ০১ জন নিহত ও ১৮ জন আহত ,নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত , গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়। সংঘটিত ভূমিকম্পের ফলে এপর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া যায়।’

‘পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সমূহের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫০০০ টাকা ও আহতদের প্রত্যেককে ১৫০০০ টাকা জেলা প্রশাসনের মধ্যমে সহযোগীতা প্রদান করা হচ্ছে এবং অব্যাহত আছে।’

‘উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরুপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপন শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading