ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:০০

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে ছিল এর উৎপত্তিস্থল।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading