বিকালে সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের নতুন দাম ঘোষণা
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩০
বাংলাদেশে সার শ্রেণির প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নতুন সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)।
বিইআরসি সূত্র জানায়, সার শ্রেণির গ্যাসমূল্য পুনর্নির্ধারণে পেট্রোবাংলা, তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের ওপর ভিত্তি করে গত ৬ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিভিন্ন পক্ষ প্রস্তাব, মতামত এবং আপত্তি তুলে ধরে।
বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার শ্রেণিতে গ্যাসের নতুন মূল্যহার সংক্রান্ত কমিশনের চূড়ান্ত আদেশ উক্ত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট সব পক্ষকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/রেজা

