নন-ক্যাডার উপসচিব হলেন ৭ কর্মকর্তা

নন-ক্যাডার উপসচিব হলেন ৭ কর্মকর্তা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, আপডেট ২৩:৪৫

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে দায়িত্ব পালন করা ৭ জন কর্মকর্তা নন-ক্যাডার (ক্যাডার বহির্ভূত) উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল খালেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিনিয়র সহকারী সচিব (ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন সুলতানা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী ওয়াকফ প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) এস এম মনিরুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ মিঞা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুবুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম মোস্তফা।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে বা অনলাইনে (ইমেইল: sa1@mopa.gov.bd) যোগদানপত্র জমা দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading