মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি

মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি

উত্তরদক্ষিণ।বুধবার (২৬ নভেম্বর) ২০২৫, আপডেট ২১:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা নামে এক নারীর দেয়া ভিডিও বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং চরিত্রহননের অপচেষ্টা বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিবৃতি উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading